পবিত্র আশুরা ১০ সেপ্টেম্বর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পবিত্র আশুরা ১০ সেপ্টেম্বর





বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে নতুন বছর ১৪৪১ হিজরি। সে হিসেবে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পবিত্র আশুরা পালিত হবে।

শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

তিনি সভায় জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ১০ সেপ্টেম্বর আশুরা পালিত হবে।



হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে।

কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.) এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।

কোন মন্তব্য নেই