কয়েক সপ্তাহের মধ্যে আরো তীব্র হবে অ্যামাজনের আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কয়েক সপ্তাহের মধ্যে আরো তীব্র হবে অ্যামাজনের আগুন





ব্রাজিল সরকার দাবি করছে অ্যামাজন বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশটির শীর্ষ এক পরিবেশবিদ হুঁশিয়ারি দিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই আগুন আরো তীব্র হয়ে উঠতে পারে।

বুধবার দেশটির সংবাদমাধ্যম গ্রোবোতে লেখা এক নিবন্ধে তাসো আজেভেদো নামে ওই পরিবেশবিদ সম্ভাব্য ক্ষতি এড়াতে দ্রুত উদ্যোগ নেয়ার আহবান জানান। এ বছর এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় ৮০ হাজার আগুনের ঘটনা শনাক্ত হয়েছে। এর অর্ধেকেরও বেশি আগুনের ঘটনা ঘটেছে অ্যামাজন বনাঞ্চলে। তবে শনিবারও দেশটির উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো দাবি করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

সোমবার ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী ফার্নান্দো আজেভেদো সিলভা সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি কোনো সোজাসাপ্টা পথে নেই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে আর ইতিমধ্যে সুন্দরভাবে ঠাণ্ডা হয়ে আসছে। তবে আগুনের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি বলে মনে করেন দেশটির অরণ্যবিনাশ পর্যবেক্ষণকারী গ্রুপ ম্যাপবায়োমাসের সমন্বয়ক তাসো আজেভেদো।


কোন মন্তব্য নেই