শিক্ষা মন্ত্রণালয়ে ৭৩৮ জন প্রভাষককে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শিক্ষা মন্ত্রণালয়ে ৭৩৮ জন প্রভাষককে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন

 


৩৮তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে ৭৩৮ জনকে প্রভাষক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১৪ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে তাঁদের পদায়ন করা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


মাউশির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩৮তম বিসিএস পরীক্ষার ফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুপারিশক্রমে ৭৩৮ জন প্রার্থীকে সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ দেওয়া হলো। 


বেতন স্কেলঃ প্রভাষকদের বেতনক্রম ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা।


প্রভাষকদের মধ্যে বাংলা বিষয়ে ৪৩ জন, ইংরেজি বিষয়ে ৫৯ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৩৬ জন, দর্শনে ৩৭ জন, অর্থনীতিতে ৩৪ জন, প্রাণিবিদ্যায় ৩৬ জন, ইতিহাসে ২৬ জন, সমাজকল্যাণে ৮ জন, রসায়নে ২৩ জন, ইসলামি শিক্ষায় ৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ৪১ জন, পদার্থবিদ্যায় ৪৫ জন, উদ্ভিদবিদ্যায় ২৪ জন, সমাজবিজ্ঞানে ১১ জন, গণিতে ১২ জন, ভূগোলে ৫ জন, মৃত্তিকাবিজ্ঞানে ১ জন, হিসাববিজ্ঞানে ৪০ জন, ব্যবস্থাপনায় ২৯ জন, মনোবিজ্ঞানে ৬ জন, কৃষিবিজ্ঞানে ৩ জন, পরিসংখ্যানে ৫ জন, সংস্কৃতে ২ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ৫ জন, আরবি ও ইসলামি শিক্ষায় ১০ জন, আরবি বিষয়ে ২ জন, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিষয়ে ১ জন, প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনায় ১ জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১৬৪ জন। এ ছাড়া সরকারি টিচার ট্রেনিং কলেজে ইংরেজি বিষয়ে ৩ জন, ভূগোল বিষয়ে ১ জন, গ্রন্থাগার বিজ্ঞানে ১ জন, শিক্ষা বিষয়ে ১৯ জন এবং ইসলামিক আদর্শ বিষয়ে ১ জনকে নিয়োগ দেওয়া হয়।

কোন মন্তব্য নেই