বুধবার গেইনারের শীর্ষে তাওফিকা ফুডস
দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার ( ১০ ফেব্রুয়ারি) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের লাভেলো আইসক্রিম লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৫০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা দরে লেনদেন হয়।
তথ্য মতে, বুধবার কোম্পানিটি ৫ বারে ১৭ হাজার ৯০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৯.৩৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৪৭২ বারে ৩৬ লাখ ১৮ হাজার ১৩৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৩ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির দর ৮.১১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : বেক্সিমকো, রবি, অগ্নি সিস্টেমস, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, বেক্সিমকো ফার্মা ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।

কোন মন্তব্য নেই