স্কুল খুললেই প্রাথমিক শিক্ষার্থীরা পাবে ১ হাজার করে টাকা
সরকারি প্রাথমিক বিদ্যালয় খুললে শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে এ অর্থ অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো হবে। কিডস অ্যালাউন্স হিসেবে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ১ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে নগদের মাধ্যমে দেশের আট উপজেলায় উপবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ ১ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। আমরা সব শিক্ষার্থীদের তথ্য যুক্ত করেছি। বিদ্যালয় খুললে নগদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এ অর্থ পৌঁছে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই