৭ কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৭ কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ

 


সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, এম.আই সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।


সূত্র জানায়, কোম্পনিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর কুইন সাউথ টেক্সটাইল সিডিবিএলের বোনাস শেয়ার বিও হিসাবে পাঠিয়েছে।


উল্লেখ্য, ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরে ইনফরমেশন সার্ভিসেস ১ শতাংশ নগদ, হাক্কানি পাল্প ২ শতাংশ নগদ, এম.আই সিমেন্ট, নাভানা সিএনজি ও আফতাব অটোস ১০ শতাংশ নগদ, কেপিপিএল দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এছাড়া কুইন সাউথ টেক্সটাইল ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ।

কোন মন্তব্য নেই