সাপ্তাহিক দরপতনের শীর্ষ দশের প্রথম দুটিই ‘এন’ ক্যাটাগরির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাপ্তাহিক দরপতনের শীর্ষ দশের প্রথম দুটিই ‘এন’ ক্যাটাগরির

 


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সমাপনী দরের ভিত্তিতে দরপতনে শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে ‘এন’ ক্যাটাগরির দুটি কোম্পানি জায়গা করে নিয়েছে। কোম্পানি দুটি হলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড।


গত ২১ জানুয়ারি পুঁজিবাজারে আসা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারদর এক সপ্তাহের ব্যবধানে কমেছে ২৪ দশমিক ১৩ শতাংশ। বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫৪ টাকা ৪০ পয়সা। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ১০৯ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসাবে দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২১ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকার শেয়ার।


দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটা পুঁজিবাজারে আসে গত বছরের ২৪ ডিসেম্বর। গত বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৫ দশমিক ৪৪ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ২৭১ কোটি ৪৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ২০০ টাকার।


গত সপ্তাহে দর হারানো কোম্পানিগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৬২ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ১৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৬০০ টাকার শেয়ার।


গত সপ্তাহে দরপতনে চতুর্থ অবস্থানে থাকা সামিট পাওয়ার লিমিটেডের শেয়ারদর দর কমেছে ১২ দশমিক ৪৫ শতাংশ। তালিকার পঞ্চম স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১২ দশমিক ৪৩ শতাংশ।


এছাড়া দরপতনের শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন, কাসেম ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শ্যামপুর সুগার মিলস ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

কোন মন্তব্য নেই