আন্তর্জাতিক স্পেস স্টেশনে এলেন চার নতুন ফ্লাইট ডিরেক্টর, চিনে নিন তাঁদের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আন্তর্জাতিক স্পেস স্টেশনে এলেন চার নতুন ফ্লাইট ডিরেক্টর, চিনে নিন তাঁদের



 


আন্তর্জাতিক স্পেস স্টেশনের জন্য চার জন নতুন ফ্লাইট ডিরেক্টর নির্বাচিত করল নাসা। এ বছর যাদের আন্তর্জাতিক স্পেস স্টেশনের জন্য বেছে নেওয়া হয়েছে তাঁরা হলেন ড্যানি ডায়লি, চোলে মেহরিং, ফিয়োনা টুরেট ও ব্র্যান্ডন লয়েড।

 

এঁরা হাস্টনে নাসার জনসন স্পেশ সেন্টারের মিশন কন্ট্রোল সেন্টারে কাজ করবেন। ১০১ জন ফ্লাইট কন্ট্রোলার, ইঞ্জিনিয়র ও অন্য়ান্য কর্মচারীদের দিশা দেখানো কাজ করবেন এই চারমূর্তি। সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে নাসার ফ্লাইট অপারেশন ডিরেক্টর স্টিভ কোয়েরনার জানিয়েছেন, মহাকাশে মানুষ যে সব কাজ করবে তার পুরোভাগে থাকবেন এই ফ্লাইট ডিরেক্টররা। প্রত্যেকের ঘাড়েই রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। মহাকাশচারীদের সুরকঅষার ক্ষেত্রে যে কোনও রকম সিদ্ধান্ত তারা নিতে পারবেন। এছাড়া স্পেসক্র্যাফটের নিরাপত্তার দায়িত্বও তাদের উপর। এই চারজন একটি ট্রেনিং প্রোগ্রামের পর হিউম্যান স্পেসফ্লাইট মিশন তদারকি করবেন।


ডেয়ানে ডায়লি

২০০৬ সালে নাসায় কাজ করতে শুরু করেন ডায়লি। টেক্সাস A&M বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্য়াচেলর তিনি। নাসায় স্পেস স্টেশন এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্য়ান্ড লাইফ সাপোর্ট সিস্টেমে কাজ শুরু করেন তিনি। এখানে তিনি ১৭০০ কনসোলার টাইম ও ১০টি স্পেস সাটেল মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর তিনি ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং গ্রুপে স্থানান্তরিত হন। এখানে তিনি স্পেস এক্সের ১০ ও ২১ তম কমার্শিয়াল রিসাপ্লাই মিশনের ফ্লাইট কন্ট্রোলার হিসেবে কাজ করেন। তিনি ডেমো ১ ও ডেমো ২ টেস্ট ফ্লাইটেরও অংশ ছিলেন। ডেমো ২ ছিল প্রথম স্পেস এক্স যেটি মহাকাশচারীদের লঞ্চ করেছিল।


চোলে মেহরিং

পেনসিনভেনিয়া বিশ্ববিদ্য়ালয় থেকে অ্য়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক মেহরিং। ২০০৮ সালে তিনি নাসায় ফ্লাইট অপারেশনসে তাঁর কেরিয়ার শুরু করেন। তিনি ১১টি স্পেস সাটেল মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নাসার স্পেস এক্স ক্রু ড্রাগন স্পেসক্র্য়াফটের অন্যতম প্রধান কর্মী ছিলেন। নাসার মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যেতে যে বোয়িং স্টারলাইনারের প্রয়োজন হয় তিনি তার সঙ্গেও যুক্ত ছিলেন।


ফিওনা টুরেট

রচেস্টার হিলের বাসিন্দা টুরেট ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০০৯ সালে নাসায় সেফটি অ্যান্ড মিশন অ্যাশিওরেন্স বিভাগে যোগ দেন টুরেট। শেষ ৯টি স্পেস শাটেল মিশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্পেস স্টেশনের মোশন কন্ট্রোল সিস্টেমের ফ্লাইট কন্ট্রোলার ও ইনস্ট্রাকটর ছিলেন তিনি। তিনি গেটওয়ের পাওয়ার ও প্রপুলেশন এলিমেন্টের ফ্লাইট অপারেশন বিভাগেও কাজ করেছন।


ব্রায়ান লয়েড

প্লানোর ছেলে লয়েড ইলিনয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্য়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৮ সালে নাসায় যোগ দেন তিনি। কাজ শুরু করেন ওরিয়ন ক্রু ট্রেনিং সিস্টেমে। পরে তিনি স্পেস স্টেশনের এনভারনমেন্ট অ্য়ান্ড থার্মাল অপারেটিং সিস্টেমে ফ্লাইট কন্ট্রোলার হিসেবে যোগ দেন। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি তিনি এভিয়নিক্স ট্রেনি গ্রুপ পরিচালনা করেন। এটি নতুন ফ্লাইট কন্ট্রোলারদের ট্রেনিং ও সার্টিফিকেশন প্রোগ্রাম।

কোন মন্তব্য নেই