লাভেলোর লেনদেন শুরু ১৫ টাকায়
তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের লাভেলো আইসক্রিম লিমিটেড বুধবার (১০ ফেব্রুয়ারি) দেশের দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা দরে।
এছাড়া বেলা ১০টা ৪২ মিনিটে শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এ সময়ে কোম্পানিটি মাত্র ১ বারে ১০টি শেয়ার লেনদেন করেছে।
এদিকে সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে লাভেলোর শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে, এর বেশি নয়।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই