চিপকে ‘বিরাট’ হার ভারতের
বিরাট কোহলির হাতে নেতৃত্বের ব্যাটন উঠতেই ফের হারের মুখ দেখল ভারত৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অসহায় আত্মসমপর্ণ বিরাটবাহিনীর৷ চিপকে ভারতকে ২২৭ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড৷ চিপকে লজ্জাজনক হারের ফলে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা আরও কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার৷

কোন মন্তব্য নেই