গ্রাহকদের জন্য় এবার আরও সুরক্ষা নিয়ে আসছে Google - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্রাহকদের জন্য় এবার আরও সুরক্ষা নিয়ে আসছে Google

 


আজকের আধুনিক যুগে অত্যন্ত জনপ্রিয় গুরুত্বপূর্ণ এক বিষয় মোবাইল। ঠিক সেই কারণেই ইতিমধ্যে বাজারে আনা হয়েছে একের পর এক ফোন। লঞ্চ হয়েছে নিত্য নতুন মডেলের সফটওয়্যার। তবে এবারে গ্রাহকদের সুবিধার জন্য এক নয়া পদক্ষেপ নিতে চলেছে গুগল। যদিও তা আগেই নেওয়া হয়েছিল apple এর তরফে। তবে এবারে মনে করা হচ্ছে গুগলের তরফে আনা এই ফিচারের ফলে সুবিধা পাবে সাধারণ মানুষজন।

 

জানা গিয়েছে গ্রাহকদের সুবিধার জন্য এবারে এক নতুন anti tracking ফিচার নিয়ে কাজ করছে গুগল। এই বিষয় নিয়ে এর আগেই কাজ করেছিল apple. তবে এবারে এই বিষয় নিয়ে কাজ করা শুরু করল গুগল। যদিও জানা গিয়েছে এই মুহূর্তে বিষয়টি পরীক্ষার স্টোরেই রয়েছে।


তবে এই নতুন ফিচার আনা হলে তা যথেষ্ট সহজ এবং সকলেই তা ব্যবহার করতে পারবেন বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে ভারতের বাজারে অধিকাংশ মানুষ আই ফোনের তুলনায় android ফোন ব্যবহার করে থাকেন। আর সেই কারণেই মনে করা হচ্ছে এই ফিচার আনা হলে তা যথেষ্ট সুবিধা দায়ক হবে।


করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে সাইবার আক্রমণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। সাইবার হ্যাকিং কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখাও হচ্ছে। আর সেদিক থেকে এই ফিচার সাধারণ মানুষদের যথেষ্ট গুরুত্ব দেবে বলে মনে করা হচ্ছে। পাশপাশি গোপনীয়তা এবং বিজ্ঞাপনের বিষয়টিও দেখা হবে।

 

অর্থাৎ একেবারে সকলের সুবিধার জন্য এই ফিচার আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। আগেই apple এর তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল গ্রাহকদের কথা ভেবে তবে এবারে এই পদক্ষেপ নেওয়ার ফলে সুবিধা পাবেন সাধারণ মানুষজন।


পাশাপাশি গোপনীয়তা এবং ব্যবসায়িক বিষয়টির দিকেও কোন সমস্যার মধ্যে কাউকে পড়তে হবে না বলেও জানানো হয়েছে। এমনকি এও জানানো হয়েছে যে এই ফিচার সব ধরনের মানুষজন অতি সহজেই ব্যবহার করতে পারবেন।

কোন মন্তব্য নেই