আকর্ষণীয় কম দামে এবারে অ্যামাজনে Redmi note 9 pro পাবে গ্রাহকেরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আকর্ষণীয় কম দামে এবারে অ্যামাজনে Redmi note 9 pro পাবে গ্রাহকেরা



 




অল্প বাজেটের ফোনের মধ্যে যথেষ্ট জনপ্রিয় মোবাইল ফোন হল redmi। ইতিমধ্যে তাদের তরফে বাজারে নিয়ে আসা হয়েছে একাধিক ফোন। এমনকি আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট জনপ্রিয় redmi ব্র্যান্ড। ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে redmi note 9 pro। যা নিয়ে গ্রাহকদের মধ্যে ছিল আগ্রহ তুঙ্গে। তবে এবারে ই কমার্স সাইট অ্যামাজনে এই ফোন পাওয়া যাবে ২৪ শতাংশ ছাড়ে।

এই মুহূর্তে ভারত সহ আন্তর্জাতিক বাজারে রয়েছে একাধিক মোবাইল ব্র্যান্ড। যা যথেষ্ট জনপ্রিয় ক্রেতাদের কাছে। পাশপাশি বিভিন্ন ই কমার্স সাইটের তরফেও এই মুহূর্তে আনা হয়েছে একাধিক অফার। বিভিন্ন ধরনের ফোনের ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুবিধা। তবে তার মধ্যে অ্য়ামাজনে চলছে বড়সড় অফার। এত কম দামে এই ফোন পাওয়াতে স্বভাবতই খুশি মোবাইল প্রেমীরা। ক্রেতাদের আকর্ষণের জন্য এই ফোন নিয়ে আসা হয়েছে বেশ কিছু আকর্ষণীয় রঙে।

এই ফোনে থাকবে ৪ জিবি র‍্যামের সুবিধা। এছাড়া এই ফোনে থাকবে ৬৪ জিবি স্টোরেজের সুবিধাও। রেডমির এই ফোনে থাকছে 8nm snapdragon। অর্থাৎ এই ফোনে থাকবে অত্যন্ত উন্নত সফটওয়্যার। এই ফোনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। তার সঙ্গে থাকবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও থাকছে। এর ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি। নিরাপত্তার জন্য এই ফোনে থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। রেডমির এই ফোনে থাকছে গরিলা গ্লাস। এর অপারেটিং সিস্টেম android 10।

গ্রাহকরা চাইলে EMI-এর সাহায্যেও কিনতে পারবে এই ফোনটি। এছাড়া জানানো হয়েছে অ্যামাজন পে ব্যবহার করলে ক্রেতারা পাবেন অতিরিক্ত সুবিধা। পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে ক্রেতারা পাবেন অতিরিক্ত ছাড়। অবশ্য এক্ষেত্রে ফোনের কোম্পানি ও IMEI নম্বর দিতে হবে। তাহলেই জানা যাবে ঠিক কত টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ অ্যামাজনে এবারে অত্যন্ত কম দামে গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে এই ফোন। এর ফলে আশা করা হচ্ছে ক্রেতাদের কাছে জনপ্রিয়তা বাড়বে redmi-র।

কোন মন্তব্য নেই