হবিগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ৫০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হবিগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ৫০

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হবিগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ৫০



টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, সোমবার

সিলেটের মাজার জিয়ারত শেষে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী।

সোমবার (২৭ অক্টোবর) ভোর ৬টার দিকে মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বাদল মিয়া (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পিরগাছা গ্রামের বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাদল মিয়া নিহত হন এবং অন্তত ৫০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। নিয়ন্ত্রণ হারানোর কারণ হিসেবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও ঘন কুয়াশাকে দায়ী করা হচ্ছে।

কোন মন্তব্য নেই