ক্ষতিপূরণ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে মোংলায় মানববন্ধন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্ষতিপূরণ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে মোংলায় মানববন্ধন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ক্ষতিপূরণ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে মোংলায় মানববন্ধন



মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
ক্ষতিপূরণ দাও, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াও”—এই স্লোগানে জলবায়ু ন্যায্যতা ও সবুজ জ্বালানি রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের মোংলায়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় মোংলার কানাইনগর পশুর নদের পাড়ে আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিপূরণ দিতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে লবণাক্ততার কবল থেকে কৃষি, পরিবেশ, স্বাস্থ্য ও সুন্দরবনকে রক্ষা করার আহ্বান জানান তারা।

মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। তিনি বলেন, “জলবায়ুর অভিঘাতে সুন্দরবন বিপর্যস্ত হচ্ছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় ৬৪ শতাংশ মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছেন। জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার হিসেবে বিবেচনা করে উন্নত বিশ্বকে জলবায়ু ক্ষতিপূরণ দিতে হবে।”

এসময় বক্তৃতা করেন মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ‘সুন্দরবন রক্ষায় আমরা’র ইস্রাফিল বয়াতি, পরিবেশযোদ্ধা মেহেদী হাসান, কর্মী জাহিদ হোসেন ব্যাপারী, ফারজানা বেগম, হেনা বেগমসিরাজ শিকদার

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে জেলেদের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে, কৃষি ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে।

মানববন্ধনে জেলে, বাওয়ালি, মাওয়ালি ও বনজীবীরা অংশ নেন।

কোন মন্তব্য নেই