ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে মরদেহে অনৈতিক কাজের অভিযোগে ডোম গ্রেপ্তার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে মরদেহে অনৈতিক কাজের অভিযোগে ডোম গ্রেপ্তার

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে মরদেহে অনৈতিক কাজের অভিযোগে ডোম গ্রেপ্তার


ময়মনসিংহ প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের প্রতি অনৈতিক আচরণের অভিযোগে আবু সাইদ (১৯) নামে এক ডোমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাসপাতালের লাশকাটা ঘরে। ওই তরুণী হালুয়াঘাট উপজেলার বাসিন্দা ছিলেন। আত্মহত্যার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, অভিযুক্ত আবু সাইদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ আনা-নেওয়ার দায়িত্বে থাকা ডোম আবু সাইদ ও আরেকজন সহযোগী দুপুরে মর্গে প্রবেশ করেন। পরে সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। ময়নাতদন্তে অনৈতিক আচরণের প্রমাণ মেলে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আবু সাইদ প্রাথমিকভাবে অপরাধের বিষয়টি স্বীকার করেছেন।

মামলার বাদী হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) জামাল বলেন, “ঘটনাটি জানার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।”

কোন মন্তব্য নেই