মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, ককটেল বিস্ফোরণে আতঙ্ক
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, ককটেল বিস্ফোরণে আতঙ্ক
ঢামেক প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদের বন্ধু আফতাব হোসেন জানান, “আমার বন্ধু জাহিদ একজন গ্রাফিক্স ডিজাইনার ছিল। তার বাড়ি জেনেভা ক্যাম্পের ভেতরেই। মাঝরাতে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে বের হই। এ সময় ক্যাম্পের ভেতরে সন্ত্রাসী ও মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ককটেল বিস্ফোরণে জাহিদ গুরুতর আহত হয়। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে আসলেও তাকে বাঁচানো যায়নি।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবহিত করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই