বিটিসিএল চালু করল প্রথম এমভিএনও সিম: টেলিযোগাযোগে নতুন যুগের সূচনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিটিসিএল চালু করল প্রথম এমভিএনও সিম: টেলিযোগাযোগে নতুন যুগের সূচনা


 

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন দ্বার খুলেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটি সফলভাবে চালু করেছে দেশের প্রথম এমভিএনও (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) সিম। ভয়েস কল, ইন্টারনেট ডাটা এবং বিটিসিএলের নিজস্ব অ্যাপ “আলাপ”–এর সঙ্গে ইন্টেগ্রেশনসহ সব প্রযুক্তিগত কার্যক্রম ইতোমধ্যেই গুলিস্তান ও রমনা কার্যালয়ে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিটিসিএলের নির্দেশনায় পরিচালিত এ উদ্যোগ দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। আসন্ন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লাইভ পাইলট প্রকল্পের মাধ্যমে ব্যবহারকারীরা সাশ্রয়ী ও উদ্ভাবনী কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারবেন।

টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বাড়ানো এবং জনগণের কাছে উন্নত মানের সেবা পৌঁছে দিতে বিটিসিএলের এই নতুন এমভিএনও সিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কোন মন্তব্য নেই