টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

 


টাইমস এক্সপ্রেস ২৪ | গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লাগার প্রায় চার ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে। পরিস্থিতি মোকাবিলায় একপর্যায়ে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও যুক্ত হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ বুধবার বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন।

দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট অংশ নেয়। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহত কিংবা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষা রয়েছে।

কোন মন্তব্য নেই