অবৈধভাবে পুকুর খনন করায় দুর্গাপুরের ইউপি চেয়ারম্যানের জেল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অবৈধভাবে পুকুর খনন করায় দুর্গাপুরের ইউপি চেয়ারম্যানের জেল

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল।
সমর কুমার পাল জানান, অবৈধভাবে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগে এর আগে তাকে সতর্ক করা হয়েছিল।

কিন্তু আইন অমান্য করে পুনরায় জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করতে থাকায় শনিবার বিকেলে উপজেলার তিওরকুড়ি বিল এলাকায় অভিযান চালানো হয়।

এরপর তাকে আটক করে দণ্ডবিধির ১৮৬০ সালের গণউপদ্রব সৃষ্টি আইনের ২৯১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই