বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস এবং দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম।

প্রথম পর্বের খেলায় শতভাগ জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। তিনটি ম্যাচ জিতেও একটি হারে ঢাকার পরেই স্থান করে নিয়েছে চিটাগং ভাইকিংস, দ্বিতীয় অবস্থানে আছে দলটি।
তবে প্রথম পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রংপুর রাইডার্স শেষ দুই ম্যাচ হারলেও তালিকার তিনে রয়েছে। পাঁচ ম্যাচের দুটি জয়ের বিপরীতে তিনটিতে হেরেছে এই দল। চারে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচ খেলে দুটি জয় ও সমান দুটিতে হেরেছে তামিম-ইমরুলরা। কুমিল্লার মতো ঠিক একই পরিসংখ্যান রাজশাহী কিংসের। তবে নেট রান রেটে পিছিয়ে পাঁচে রয়েছে মেহেদি হাসান মিরাজের দল।
ছয় নম্বরে থাকা সিলেট সিক্সার্স তিন ম্যাচে একটি জয়ের বিপরীতে হেরেছে দুটিতে। তবে সবচেয়ে নাকাল অবস্থান মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের। চার ম্যাচ খেলে সবকটিতেই হার দেখেছে তারা। ফলে টেবিলের একেবারে তলানিতে তাদের অবস্থান।
এক দিনের বিরতি দিয়ে ১৫ জানুয়ারি থেকে সিলেটে বিপিলের দ্বিতীয় পর্ব শুরু হবে।

কোন মন্তব্য নেই