এবার শারাপোভার বিপক্ষে চমক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার শারাপোভার বিপক্ষে চমক

তৃতীয় রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন ও চলতি আসরের তৃতীয় বাছাই খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে জয় দেখেন মারিয়া শারাপোভা। এটাকে বছরের সেরা ‘চমক’ আখ্যা দেয় টেনিস বিশ্ব। তবে শেষ ষোলো রাউন্ডে শারাপোভার বিপক্ষে চমক দেখালেন অজি তারকা অ্যাশলি বার্টি।

রোববার অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের চতুর্থ রাউন্ডে  প্রথম সেটে জয় নিয়েও শেষ পর্যন্ত হার দেখেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। মেলবোর্নে টানা ৯ গেম জিতে দারুণ প্রত্যাবর্তন দেখান ২২ অ্যাশলি বার্টি। শেষ পর্যন্ত স্বাগতিক তারকা বার্টি জয় দেখেন ৪-৬, ৬-১ ও ৬-৪ গেমে। কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের দুইবারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী তারকা প্রেতা কেভিতোভার মুখোমুখি হবেন বার্টি। চতুর্থ রাউন্ডে ১৭ বছর বয়সী মার্কিন তারকা আমান্ডা আনিসিমোভার বিপক্ষে ৬-২ ও ৬-১ গেমের সহজ জয় দেখেন আসরের ষষ্ঠ বাছাই খেলোয়াড় কেভিতোভা।

কোনো গ্র্যান্ড স্লাম টেনিস আসরে বার্টির এটি প্রথম কোয়ার্টার ফাইনাল। আর দর্শকঠাসা ভেন্যুতে সমর্থনপুষ্ট স্বাগতিক তারকা বার্টি ম্যাচ শেষে বলেন, এটা অবিশ্বাস্য। চমৎকার এই টেনিস কোর্টে দর্শকঠাসা গ্যালারির সামনে আমার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। -মানবজমিন

কোন মন্তব্য নেই