চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার ‘খবর’ গুজব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার ‘খবর’ গুজব



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী মাসে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করে দেওয়া হবে বলে যে খবর বেরিয়েছে তা গুজব। এমন কোনো কথা তিনি বলেননি।

আজ ১৬ ফেব্রুয়ারি, শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদে এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নিয়ে আমি কোনো কথা বলিনি। এটা গুজব ছড়াচ্ছে। নিউজের মধ্যে আমার কোনো ভয়েস আছে? ভয়েস না থাকলে হয় কী করে? এটা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড (মিথ্যা ও রং চড়ানো)।

‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। সরকারের সিদ্ধান্তের আগে আমি কী বলব? আমি সরকার ও পার্টির ইমপর্ন্টেট জায়গায় আছি। আমার ইরেসপন্সিবল (দায়িত্বহীন) কোনো কথা বলা উচিত না। চাকরিতে প্রবেশের সিদ্ধান্ত সরকারি পর্যায়ে এখনও হয়নি। আমি এ ব্যাপারে কোথায় মন্তব্য করালম, আমার তো জানা নেই,’ বলেন কাদের।

জামায়াত জন্য ক্ষমা চাইলে কতটুকু দায়মুক্ত হবে - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি এতকিছু বুঝি না, আমার বক্তব্য হচ্ছে এখনও তারা ক্ষমা চায়নি। এখনও তারা এটা অফিসিয়ালভাবে এপোলোজাইজ করেনি। আমি গতকাল বলেছি তারা এপোলোজাইজ করার আগে আমাদের কোনো মন্তব্য করা সমীচীন নয়। এপোলোজাইজ করার পর মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বন্ধ হবে না।’



কোন মন্তব্য নেই