জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী
ছয়দিনের সফরে জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ভিভিআইপি ফ্লাইটে সরাসরি জার্মানির উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী প্রথমে ১৫-১৭ ফেব্রুয়ারি ৫৫তম মিউনিক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে অংশ নিতে জার্মানি যাবেন। সেখান থেকে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য সাংবাদিকদের জানান।
মিউনিখে পৌঁছার কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রী হোটেল শেরাটনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক জার্মানির বাংলাদেশ মিশন।
এই সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে। উজ্জ্বল হবে দেশের ভাবমূর্তিও।
আগামী ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই