ইনজুরিতে ছিটকে পড়লেন সেরেনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইনজুরিতে ছিটকে পড়লেন সেরেনা



হাঁটুর ইনজুরির কারণে মিয়ামি ওপেনের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন আটবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এ নিয়ে টানা দুটি ডব্লিউটিএ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা। শারীরিক অসুস্থতার কারণে গত সপ্তাহে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স থেকে সরে দাঁড়ান মার্কিন তারকা। চোটের কারণে ২০১৯ সালে মাত্র সাতটি ম্যাচ পুরোপুরি শেষ করতে পারেন সেরেনা। ফ্লোরিডায় গতকাল তাইওয়ানের সিয়ে সু-ওয়েইয়ের কাছে সরাসরি সেটে হারে বিদায় নেন শীর্ষ তারকা জাপানের নওমি ওসাকাও।
এর আগে সুইনেডেনের রেবেকা পিটারসনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন ৩৭ বছর বয়সী সেরেনা। যেখানে চীনের ওয়াং কুইয়াংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। কিন্তু হাঁটুর চোটের কারণে নাম প্রত্যাহার করে নেন সেরেনা। ২৩টি গ্র্যান্ডস্লাম শিরোপার মালিক ফ্লোরিডার ‘লোকাল গার্ল’ সেরেনা উইলিয়ামস বলেন, ‘আমি খুবই হতাশ।
আশা করি, আগামী বছর দারুণ সব ভক্তের সামনে আবার এই টুর্নামেন্ট খেলবো।’


২০০২ সালে প্রথমবার মিয়ামি ওপেন জেতেন সেরেনা। এ ইভেন্টে তিনি সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১৫ সালে। গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে সেরেনা সর্বশেষ শিরোপা জেতেন ২০১৭ সালে (অস্ট্রেলিয়ান ওপেন)। আর একটি গ্র্যান্ডস্লাম জিতলেই অস্ট্রেলিয়ান লিজেন্ড মার্গারেট কোর্টের সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। 

কোন মন্তব্য নেই