রাজশাহীতে সক্রিয় দেশী-বিদেশী ‘জাল টাকা’ তৈরি চক্র
রাজশাহীতে দেশী-বিদেশী জাল টাকা তৈরি চক্র সক্রিয়। পাঁচদিনের ব্যবধানে নগরীর বিভিন্ন এলাকা থেকে আটকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়। সর্বশেষ সোমবার সকালে রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে দুইজন ও রামেক হাসপাতালের সামনে থেকে আরো দুজনকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুর জেলার শিবচরের বৈকুন্টপুর এলাকার টুটুল মোল্লা (৪৫) ও মমতাজ উদ্দিন মোল্লা (২৮)। তাদের বাবা মৃত কাদির মোল্লা। গোপালগঞ্জ আকদিয়া এলাকার মজিবুর শেখের ছেলে ইলু শেখ (৩২), একই এলাকার খালেক শেখেরে ছেলে বাবলু শেখ (৩৫)। দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করে।
এসময় ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকার সেঞ্চুরী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এর আগের রামেক হাসপাতাল এলাকা থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে দুইটি ১০০ রিয়ালের সৌদি আসল নোট। ২০১টি সৌদি রিয়ালের জাল নোট। যার মূল্য ২০ হাজার ১০ রিয়ালসহ গ্রেফতার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন, আরএমপির মূখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম প্রমুখ।
এর আগে গত ২০ মার্চ নগরীর উপকণ্ঠ কাটাখালীর দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের কয়েকজনকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হারিয়ান এলাকার সুমনের বাড়িতে অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরির সরঞ্জাম ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করে।
গ্রেফতারা হলেন, রাজশাহীর কাটাখালীর শ্যামপুর পশ্চিমপাড়ার সামাউন আলীর ছেলে জনি হাসান, মাসুদ রানার ছেলে জনি আলী, পবার হরিয়ান পশ্চিমপাড়ার রেজাউল করিমের ছেলে সুমন রানা ও গোদাগাড়ীর ফুলবাড়ীর নুরুল ইসলামের ছেলে ইনসান মিয়াকে।
ডিবি জানায়, এই চক্রটি তারা জাল টাকা কেনা-বেচা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া তারা জাল টাকা দিয়ে মাদক ব্যবসা করে। আর আসল ১০ হাজার টাকার বিনিময়ে এক লাখ জাল টাকা বিক্রি করে।

কোন মন্তব্য নেই