বুধবার রাজশাহীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার রাজশাহীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ



রাজশাহী মহানগরীসহ জেলার বেশ কিছু এলাকায় আগামীকাল বুধবার থাকছে না বিদ্যুৎ। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত (মাঝে মাঝে) বিদ্যুৎ সাপ্লাই কোম্পানী নেসকো’র নির্বাহী প্রকৌশলী শিরিন ইয়াসমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, বিউবো ৩৩/১১ কেভি বিমান বন্দর উপ-কেন্দ্রের রেনুভেশন কাজের আওতায় ৩৩ কেভি ভিসিবি আইসুলেটর, প্যানেল, সিটি, পিটি, এলএ স্থাপনের কাজ করা হবে।
যেসব এলাকায় থাকছেনা বিদ্যুৎ-বিমানবন্দর ও শালবাগান উপকেন্দ্রের আওতাধীন বায়, আমচত্বর, বড়বনগ্রাম, নারকলবাড়িয়া কৃষি কলেজ, ভূগরইল, নওহাটা, সিটি বাইপাস, বড়গাছী, দুয়ারি, বাগধানী, চান্দুরিয়া, তানোর, শালবাগান, ছোটবনগ্রামন, উপশহর, সপুরা, বিসিক, নওদাপাড়া, পদ্মা-চন্দ্রিমা আবাসিক ইত্যাদি এলাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।
কাজের স্বার্থে বিদ্যুৎ বন্ধের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


কোন মন্তব্য নেই