পাশে বসা নারী যাত্রীর দিকে বারবার তাকাচ্ছিলেন চালক!
নোয়াখালীর চাটখিলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০-১২ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সিরাস্তা নামক স্থানে জননী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহত যাত্রী ফারুক ও আব্দুর রহিম জানান, চালকের পাশে বসা এক নারী যাত্রীর দিকে বারবার তাকাচ্ছিলেন চালক। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে ফেলে দেন। আহত অবস্থায় চালক পালিয়ে যায়।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই