ওয়ালটনের বেভারেজ কুলার নিচ্ছে কোকা-কোলা
ওয়ালটনের কাছ থেকে বিপুলসংখ্যক বেভারেজ কুলার নিচ্ছে বহুজাতিক কম্পানি কোকা-কোলা। কোকা-কোলার নিজস্ব বোতল প্রস্তুতকারী বহুজাতিক কম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। সম্প্রতি ওয়ালটন করপোরেট অফিসে এই চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন আইবিপিএলের এমডি তাপস কুমার মণ্ডল এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম আশরাফুল আলম।
আরো ছিলেন আইবিপিএলের পরিচালক (অপারেশনস) সুপ্রতীম ঘোষ, ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবীর, মোহাম্মদ সিরাজুল ইসলাম, উদয় হাকিম, গোলাম মুর্শেদ, আমিন খান, আন্তর্জাতিক বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিমসহ অন্য কর্মকর্তারা। অনুষ্ঠানে এস এম আশরাফুল আলম বলেন, এ বছর স্থানীয় বাজারে ২০ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন।
তাপস কুমার মণ্ডল বলেন, ‘এখন বাংলাদেশেই বিশ্বমানের পণ্য তৈরি হচ্ছে এবং এটি করে দেখাচ্ছে ওয়ালটন।’

কোন মন্তব্য নেই