একীভূত হচ্ছে টেলিনর ও আজিয়াটা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

একীভূত হচ্ছে টেলিনর ও আজিয়াটা

এশিয়ায় ব্যবসা প্রসারের লক্ষ্যে একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে টেলিযোগাযোগ খাতের দুই বড় প্রতিষ্ঠান টেলিনর ও আজিয়াটা। একীভূতকরণের পর নতুন এই উদ্যোগের নাম হতে পারে মার্জকো।

সোমবার টেলিনরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই একীভূতকরণ নগদ অর্থের ভিত্তিতে নয়, বরং অবকাঠামো ও সম্পদের ভিত্তিতে হওয়ার ব্যাপারে আলোচনা চলছে। একীভূত হওয়ার পর টেলিনর ও আজিয়াটা তাদের সকল অবকাঠামো একসঙ্গে ব্যবহার করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্জকোর ৫৬.৫ শতাংশ শেয়ার থাকবে নরওয়ে ভিত্তিক কোম্পানি টেলিনরের অধীনে। আর বাকি ৪৩.৫ শতাংশ শেয়ার থাকবে মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি আজিয়াটার অধীনে।

বাংলাদেশের দুই বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনের মূল মালিকানা টেলিনরের ও রবির মূল মালিকানায় রয়েছে আজিয়াটা।

কোন মন্তব্য নেই