মিয়ানমারের বিমানবন্দরে দুর্ঘটনার শিকার বাংলাদেশি বিমান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিয়ানমারের বিমানবন্দরে দুর্ঘটনার শিকার বাংলাদেশি বিমান

মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে বিমানটির পাইলট আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর জানিয়েছে মিয়ানমারের গণমাধ্যম মিয়ানমার টাইমস।



সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার এমন খবর জানিয়েছে মিয়ানমারের গণমাধ্যম মিয়ানমার টাইমস।

বুধবার (৮ মে) বাংলাদেশ সময় সাড়ে সাতটার দিকে বাংলাদেশ বিমানের এস২-এজিকিউ-বোম্বারডায়ার বিমানটি দুর্ঘটনার শিকার হয়। রানওয়ে থেকে ছিটকে পাশেই ঘাসের ভেতর গিয়ে পড়ে বিমানটি।

বৈরী আবহাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিমানটিতে ৩৩জন আরোহী ছিলেন।


কোন মন্তব্য নেই