বিকেলে কালবৈশাখী ঝড় হতে পারে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিকেলে কালবৈশাখী ঝড় হতে পারে

আজ বিকেল থেকে পরবর্তী ১২ ঘণ্টায় কাল বৈশাখীঝড় হবার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার বিকেলের পর থেকে বজ্রসহ বৃষ্টি বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কমবে তাপমাত্রা।

এছাড়াও, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় পশ্চিম লঘুচাপ বিরাজ করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

কোন মন্তব্য নেই