পেঁয়াজের দাম ১ টাকা বেশি নেয়ায় ২০ হাজার টাকা জরিমানা
নির্ধারিত মূল্যের চেয়ে ১ টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় চেইন সুপার শপ প্রিন্স বাজার ও জিমার্টকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় শনিবার রমজানের বিশেষ এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। বাজার তদারকি কাজে সার্বিক সহযোগিতা করেন শাহ আলী থানা পুলিশ সদস্যরা।
সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘রাজধানীর বাজারে কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদফতর। রাজধানীতে দেশি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা এবং আমদানি পেঁয়াজ ২৩ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু প্রিন্স বাজার আমদানি পেঁয়াজ বিক্রি করছে ২৪ টাকা। অর্থাৎ এক টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। যা ভোক্তা আইন পরিপন্থি। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দেশি পেঁয়াজ ৩০ টাকা নির্ধারণ থাকলেও জিমার্ট বিক্রি করছে ৩২ টাকা। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
এ ছাড়া সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মিরপুর-১ এর চার মাংসের দোকানকে জরিমানা করা হয়।

কোন মন্তব্য নেই