ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা



সম্মেলনের প্রায় এক বছর পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে ১৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ।

কমিটিতে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে সহ-সভাপতি পদের রয়েছেন ৬১ জন। সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোট ১১ জন। এই পূর্ণাঙ্গ কমিটি দেখতে ক্লিক করুন

এর আগে ২০১৮ সালের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও অনুমোদন দেয়া হয়।


কোন মন্তব্য নেই