বাংলাদেশে বিনিয়োগ চীন বনাম ভারত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশে বিনিয়োগ চীন বনাম ভারত

বাংলাদেশে বিনিয়োগে ভারতকে দ্রুত পেছনে ঠেলছে চীন। চলতি অর্থবছরের প্রথমভাগে বিদ্যুৎ উৎপাদন এবং মেগা প্রকল্পগুলোতে বাংলাদেশ চীনের কাছ থেকে প্রায় ৬শ’ মিলিয়ন ডলার (৬০ কোটি ডলার) গ্রহণ করেছে। এর মাধ্যমে তার আগের স্ট্রেটেজিক উন্নয়ন অংশীদাররা চীনের কাছে পিছিয়ে পড়ছে। ভারত একই সময়ে বিনিয়োগ করেছে চীনা বিনিয়োগের মাত্র এক দশমাংশ- ৬৫ মিলিয়ন (সাড়ে ৬ কোটি) ডলার।  



নিউ দিল্লি ও লন্ডনভিত্তিক ওয়েবসাইট দি থার্ড পোল ডট নেট-এ ১৩ই মে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সমর্থন দেয়ার সময় থেকে বাংলা-ভারত একটি ঐতিহাসিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ। কিন্তু সামপ্রতিক বছরগুলোতে ওই বন্ধন আলগা হতে শুরু করেছে। কারণ বাংলাদেশ ক্রমশ চীনের দিকে ঝুঁকে পড়ছে। 

বৃটেনের উন্নয়ন সংস্থা ডিএফআইডি-র অর্থায়নে এবং চায়না ডায়লগের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দি থার্ড পোল ডট নেট রিপোর্টে বলা হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং এশিয়াজুড়ে চীনের দিগন্ত প্রসারিত করার আগ্রহের মধ্যে একটা মেলবন্ধন ঘটেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীন তাই এখন বদ্বীপীয় দেশটির প্রধান বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এর ফলে, ২০১৭-১৮ অর্থবছরে চীন থেকে সরাসির বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৫০৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মোট বৈদেশিক পুঁজি প্রবাহের প্রায় এক-পঞ্চমাংশ। বর্তমানে প্রায় ৪০০টি চীনা কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে। এর মধ্যে প্রায় দু’শ’ বড় কোম্পানি এবং দু’শ’ ছোট ও মাঝারি কোম্পানি রয়েছে।



রিপোর্টে বলা হয়, চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ভারতকে হতাশ করেছে। এর মধ্যে বড় ঘটনাটি ঘটে যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ গত বছরে বেদনাদায়কভাবে ভারতকে পাশ কাটিয়ে শেনঝেনের একটি কনসোর্টিয়াম এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের কাছে ২৫ ভাগ শেয়ার বিক্রি করে। ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ চীনা স্টক এক্সচেঞ্জের থেকে ৫৬ শতাংশ কমে বিড করেছিল। 

ডার্টি পাওয়ার: ২০১৮-১৯ অর্থবছরে চীনের অধিকাংশ বিনিয়োগ, যার পরিমাণ ৪০৭ মিলিয়ন ডলার, সেটা বিশেষ করে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলিতে ঢুকেছে। এর মধ্যে চট্টগ্রামে ১৩শ’ মেগাওয়াট চীনা তহবিলযুক্ত কয়লা বিদ্যুৎকেন্দ্র এবং অন্যটি বিখ্যাত  হিলসা (বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মাছ) অভয়ারণ্যের কাছে পটুয়াখালীতে (পায়রা) অবস্থিত। কক্সবাজারে ১৩০০ মেগাওয়াট কয়লা প্রকল্পের জন্য চীনের সঙ্গে সমপ্রতি আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কোন মন্তব্য নেই