পেয়েছেন ৩.৩৩, বললেন ৪.৩৩
এবার মাধ্যমিক পরীক্ষায় ৪.৩৩ পেয়েছেন এমন খবর গণমাধ্যমে জানিয়েছেন উঠতি নায়িকা পূজা চেরী। আসলে তিনি পেয়েছেন ৩.৩৩।
রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন এ নায়িকা। গতকাল সোমবার দুপুরে রেজাল্ট পাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমকে পূজা জানান, ৪.৩৩ পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘রেজাল্টের আগে বেশ ভয়ে ছিলাম। শুটিংয়ের পরও পরীক্ষা দিতে পেরেছি; তাই এই ফলেই আমি খুশি। পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে।’
রেজাল্ট পাওয়ার পর সোমবার দুপুরে তিনি গো নিউজকে জানান, ৪.৩৩ পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন তিনি। অন্যান্য গণমাধ্যমেও একই তথ্য দেন তিনি।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রেজাল্ট নিয়ে আলোচনা তৈরি হয়। অনেকে অভিযোগ করেন, এ অভিনেত্রী ভুল তথ্য দিয়েছেন গণমাধ্যমকে। তিনি ৪.৩৩ নয়, ৩.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
গো নিউজের তরফ থেকে মঙ্গলবার সকালে রেজাল্ট পাওয়ার নিয়ম মেনে তার রোল নম্বর, বোর্ড ও পরীক্ষার সাল লিখে ১৬২২২ নাম্বারে বার্তা পাঠালে ফিরতি বার্তায় জানা যায়, পূজা রায় চেরি ৩.৩৩ পেয়েছেন।
বিষয়টি নিয়ে পূজার প্রতিক্রিয়া জানতে একাধিকার ফোন করা হলেও তার কোনও সাড়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই