নকলে বাধা দেয়ায় শিক্ষককে থাপ্পর-লাথি
পরীক্ষায় নকল করতে না দেওয়ায় পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদ আহমেদকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। মাসুদ আহমেদ ৩৬তম বিসিএসে প্রভাষক হিসেবে যোগদান করেন।
জানা গেছে, গত ৬ মে এইএসসি পরীক্ষার উচ্চতর গণিত পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন দুজন শিক্ষার্থী একে অপরকে নকল করার চেষ্টা করলে প্রভাষক মাসুদ আহমেদ বাধা দেন।
এ ঘটনার জেরে গত ১২ মে কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে কলেজের প্রধান ফটকের সামনে মাসুদ আহমেদকে আটকায় কিছু বহিরাগত যুবক। তারা তাকে মারধর করে। এক পর্যায়ে তার পিঠে লাথি মারে এক যুবক। মারধরের সেই ঘটনাটি একটি সিসিটিভির ফুটেজে ধরা পড়ে।
এদিকে এঘটনায় কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন। তিনি এমন হামলার নিন্দা জানান।

কোন মন্তব্য নেই