নেইমার অধিনায়ক হওয়ার উপযুক্ত নয় : পিএসজি কোচ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নেইমার অধিনায়ক হওয়ার উপযুক্ত নয় : পিএসজি কোচ

ব্রাজিলের জাতীয় দলের অধিনায়ক তিনি। রেকর্ড গড়া অর্থের বিনিময়ে খেলছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। কিন্তু ফরাসি ক্লাবটির কোচ টমাস টুখেল ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন না! তার মতে, নেইমারের চেয়ে উপযুক্ত দুজন হলেন থিয়াগো সিলভা এব মার্কিনিয়োস। গতকাল শনিবার চলতি মৌসুমে শেষ ম্যাচ খেলা নেইমার সেরা পারফর্মার হলেও তার নেতৃত্বের যোগ্যতা নেই!



অঁজির বিপক্ষে ম্যাচের পর ভবিষ্যতে নেইমারকে অধিনায়ক হিসেবে বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে এই জার্মান কোচ বলেছেন, 'না, আমাদের দুইজন অধিনায়ক আছে। আমরা সেটা বদলাব না। আমার মতে, একজন অধিনায়ক হওয়ার মতো বৈশিষ্ট্য নেইমারের নেই। সে তার পারফর্মেন্স দ্বারা কৌশলগতভাবে দলের একজন নেতা। কিন্তু সে আর্ম-ব্যান্ড পরা অধিনায়ক নয়। তার অধিনায়কের আর্ম-ব্যান্ড পরাটা জরুরি না। আর আমি বুঝতে পারছি না কেন সবাই হঠাৎ এ নিয়ে কথা বলছে। আমাদের থিয়াগো ও মার্কিনিয়োস আছে, যারা দুর্দান্ত।'

উল্লেখ্য, জাতীয় দলের পাশাপাশি পিএসজিতে গিয়েও নানা বিতর্কে জড়িয়েছেন নেইমার। তার আচরণ এখনও শিশুসুলভ। রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করায় সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ও দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচেও নিষিদ্ধ হয়েছেন তিনি। সব মিলিয়ে কোচের পছন্দের তালিকার নিচের দিকেই রয়েছেন ব্রাজিল সুপারস্টার।


কোন মন্তব্য নেই