রাজশাহীতে আম পাড়া শুরু হচ্ছে ১৫ মে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে আম পাড়া শুরু হচ্ছে ১৫ মে

রাজশাহীতে আম পাড়া শুরু হচ্ছে চলতি মাসের ১৫ তারিখ থেকে। আজ রবিবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, সাত ধাপে আম পাড়তে পারবেন রাজশাহীর আমচাষি ও ব্যবসায়ীরা।


এর মধ্যে চলতি মাসের ১৫ তারিখে গুটিজাতের আম, গোপাল ভোগ ২০, রাণী প্রসাদ ও লক্ষণ ভোগ ২৫,  ও হিম সাগর ২৮ তারিখে পাড়তে পারবেন আমচাষিরা।
এছাড়া ল্যাংড়া আম ৬ জুন, আমরুপালি ও ফজলি আম ১৬ জুন ও আশ্বিনা আম পাড়া শুরু হবে ১ জুলাই থেকে।

কোন মন্তব্য নেই