অম্লমধুর অনুভূতি সুয়ারেজের
কোপা আমেরিকায় জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করলো সর্বাধিক শিরোপা জয়ী দল উরুগুয়ে। পোর্তো অ্যালেগ্রির রিও গ্রান্দে স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পরেও ম্যাচে ফেরে ১৫বারের শিরোপাধারীরা। এমন ড্রয়ের পর ‘অম্লমধুর’ অনুভূতি হচ্ছে বলে জানিয়েছেন উরুগুইয়ান তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কিছু ভুল করেছি। আর ম্যাচেও ফিরেছি, এটা ইতিবাচক। আমরা অনেকগুলো পরিষ্কার সুযোগ তৈরি করেছি। সে জন্যই অম্লমধুর অনুভূতি হচ্ছে।’
জাপানের বিপক্ষে ড্রয়ের পর সুয়ারেজ বলেন, ‘একটা ভালো ম্যাচ খেললাম। কিন্তু এমন টুর্নামেন্টে ধারাবাহিকভাবে খেলতে হবে।
আপনি দুটি ভুল করবেন, আর প্রতিপক্ষ দুটি গোল পেয়ে যাবে। সুতরাং এই রকম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে আপনার আরো সর্তক থাকতে হবে।’ এর আগে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলির সঙ্গে ৪-০ গোলে হেরেছিল ‘ব্লু সামুরাইরা’। কিন্তু উরুগুয়ের বিপক্ষে দারুণ লড়াই করে জাপান। তারুণ্য নির্ভর দল জাপানকে নিয়ে বার্সালোনা স্ট্রাইকার সুয়ারেজ বলেন, ‘আমরা জানি চিলির বিপক্ষে জাপান তাদের খেলাটা খেলতে পারেনি। তারা দ্রুতগতির ফুটবল খেলে। জাপানের ভালো মানের ফুটবলার আছে। আর্ন্তজাতিক মানের ফুটবল খেলে। তারা আমাদের বিপক্ষে চাপ সৃষ্টি করতে পেরেছে। তারা আমাদের আজ ভালো খেরতে দেয়নি।’ উরুগুয়ের বিপক্ষে ড্র নিয়ে আশাবাদী জাপান কোচ হাজিমে মরিয়াসু বলেন, ‘এই ড্র আমাদের উৎজীবিত করবে। উরুগুয়ে আন্তর্জাতিক ফুটবলের সেরা দলের একটি। এই এক পয়েন্ট আমাদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দেবে।’

কোন মন্তব্য নেই