চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকায় মহনন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সেফাউর রহমান সাফি নামের এক যুবকের (২৫)মৃত্যু হয়েছে।
বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের জানান, সকালে বারোঘরিয়া বাজার এলাকায় ঘাটে গোসল করতে নেমে তলিয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে ডুবুরী জুয়েল রানা নিখোঁজ সাফির মরদেহ উদ্ধার করে। মরদেহ তার পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই