ভেঙে পড়ল ১২০ কোটি টাকার ব্রিজের গার্ডার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভেঙে পড়ল ১২০ কোটি টাকার ব্রিজের গার্ডার





ঝিনাইদহে ১শ' ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীণ ব্রিজের গার্ডার ভেঙে পড়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ২০ জন নির্মাণ শ্রমিক।

রোববার (০৪ আগস্ট) দুপুরে ঝিনাইদহ-মাগুরা আঞ্চলিক মহাসড়কের নবগঙ্গা নদীর ওপর নির্মিত ধোপাঘাটা ব্রিজটির গার্ডার ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের মাঝের গার্ডার সরানোর কাজ চলছিল। এক পর্যায়ে বিকট শব্দে ভেঙ্গে পড়ে ব্রিজের দক্ষিণ পাশের আরেকটি গার্ডার। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



জাইকার অর্থায়নে মনিকা লিমিটেড পিডব্লিউ-৩ প্যাকেজের আওতায় ব্রিজটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে ছিল। পাইলিং ও মাটি ভরাটের কাজ শেষে এখন চলছিল ব্রিজের গার্ডার বসানোর কাজ।

কোন মন্তব্য নেই