কালের কণ্ঠের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সুইট আর নেই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কালের কণ্ঠের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সুইট আর নেই





কালের কণ্ঠের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ইমতিয়াজ ফেরদৌস সুইট আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে হার্টঅ্যাটাকে তিনি মারা যান। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুইট সকাল পৌনে সাতটার দিকে হার্ট অ্যাটাক করেন। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সুইট গাজী টিভিতেও সাংবাদিকতা করছিলেন। এর আগে তিনি দৈনিক আমার দেশসহ বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকতা করেন। ব্যক্তিজীবনে সুইট স্ত্রীসহ এক সন্তানের জনক।



বিকেল পাঁটায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই