অস্ত্রধারী ডাকাতদের সাথে বৃদ্ধ দম্পতির মারামারি ভিডিও ভাইরাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্ত্রধারী ডাকাতদের সাথে বৃদ্ধ দম্পতির মারামারি ভিডিও ভাইরাল

বাড়িতে ঢুকেছিলো অস্ত্রধারী দুই ডাকাত। সেই বাড়িতে থাকতেন এক বৃদ্ধ দম্পতি। তবে দুই ডাকাতকে রীতিমতো ঝেঁটিয়ে বিদায় করেছেন বৃদ্ধ দম্পতি। চারজনের মারামারির দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ভারতের তামিল নাড়ুর। ৭০ বছর বয়সী বৃদ্ধ রবিবার রাতে নিজের বাড়ির বাইরে বসে ছিলেন। পেছন থেকে তার গলায় তোয়ালে পেঁচিয়ে ধরে মুখোশধারী এক ব্যক্তি। তার হাতে ছিল রামদা জাতীয় ধারালো অস্ত্র।

কয়েক সেকেন্ড পর তার স্ত্রী দরজা খুলে বাইরে আসেন। ৬৫ বছর বয়সী ওই নারী প্রথমে ডাকাতের দিকে এক জোড়া স্যান্ডেল ছুড়ে মারেন। তারপর শুরু হয় দুজনের আসল লড়াই। হাতের কাছে যা পেয়েছেন, তাই দিয়ে তারা ডাকাতদের আক্রমণ করেছেন। শেষ পর্যন্ত মুখোশধারী দুই ব্যক্তি পিছু হটতে বাধ্য হয়।



ওই নারী তার ডানহাতে আঘাত পেয়েছেন। ডাকাতরা তার গলা থেকে ৩৩ গ্রামের একটি সোনার চেইন ছিঁড়ে নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, বাড়িতে তারা দুজনে থাকেন। আক্রমণের শিকার হন রাত ৯টার দিকে।

কোন মন্তব্য নেই