মালয়েশিয়ায় ডেঙ্গুতে ১১৩ জনের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মালয়েশিয়ায় ডেঙ্গুতে ১১৩ জনের মৃত্যু





মালয়েশিয়ায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অগাস্ট মাসের ৩ তারিখের মধ্যে এদের মৃত্যু হয়েছে বলে শনিবার জানিয়েছে মন্ত্রণালয়টি।

গত বছর একই সময়ে দেশটিতে ডেঙ্গু রোগে ৭০ জনের মৃত্যু হয়েছিল।

চলতি বছরের শুরু থেকে অগাস্টের প্রথমদিক পর্যন্ত মালয়েশিয়ায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে, গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্তের এ সংখ্যা দ্বিগুণ বলে জানিয়েছে তারা।



শহরাঞ্চলেই ৭০ শতাংশেরও বেশি লোক আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। 

বিশ্বব্যাপী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ২০১৭-২০১৮ সালে হ্রাস পেয়েছিল, কিন্তু ২০১৯ সালে রোগটির প্রকোপ হঠাৎ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর বিশেষভাবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, লাওস, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও ভিয়েতনামে ডেঙ্গুর প্রকোপ বেশি লক্ষ্য করা যাচ্ছে।


কোন মন্তব্য নেই