শ্যাম্পু দিয়ে দুধ বানিয়ে ২ ভাই কোটিপতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শ্যাম্পু দিয়ে দুধ বানিয়ে ২ ভাই কোটিপতি





দুই ভাই সাত বছরেই জিরো থেকে হিরো হয়ে গেলেন। কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন দুধ বিক্রি করে। তারা হলেন- দেবেন্দ্র গুরজার (৪২) ও জয়বীর গুরজার (৪০)। তবে ভারতের মধ্য মধ্যপ্রদেশের মোরিনা জেলার ওই দুই ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছেন।

কারণ ভেজাল দুধের ব্যবসা ছিল তাদের। তাদের দুধের অন্যতম উপকরণ হল শ্যাম্পু, রং, ডিটারজেন্ট, রিফাইন্ড তেল।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, একসময় দুই ভাইয়ের একটা মোটরসাইকেল ছিল। বাইকে চড়ে ক্যানে করে বাড়ি বাড়ি দুধ সরবরাহ করত তারা। পরে তারা ভারতীয় মূল্যে দুই কোটির মিল্ক চিলিং প্লান্ট, মিল্ক ট্যাংকার, তিনটি বাংলো, একাধিক এসইউভি গাড়ি আর কয়েক বিঘা জমির মালিক হয়েছে।  



জানা গেছে তাদের তৈরি দুধ মধ্যপ্রদেশ ছাড়াও হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানের নামী দুধ কোম্পানিতে সরবরাহ করা হতো। 


কোন মন্তব্য নেই