সাতক্ষীরায় নতুন ১২ ডেঙ্গু রোগী শনাক্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাতক্ষীরায় নতুন ১২ ডেঙ্গু রোগী শনাক্ত





সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত তারা ভর্তি হন। এ নিয়ে জেলায় মোট ১৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বলেন, বর্তমানে ৩৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১২১ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে ১০ জনকে।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তরা সাতক্ষীরা সদর হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তারা এখন শঙ্কামুক্ত। এ সকল রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসেছেন।


কোন মন্তব্য নেই