ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানী দিচ্ছেন রাজধানীর অসংখ্য মানুষ
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানী দিচ্ছেন রাজধানীর অসংখ্য মানুষ। পুরাণ ঢাকার পাশাপাশি গুলশানেও দেখা মিলনো এমন দৃশ্যের। প্রথম দিনে কুরবাণীর দিতে জায়গা না পাওয়া,কসাই সংকটের কারণে পরেরদিন কুরবাণী করেছেন তারা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা দোয়া কামনা করেছেন।
এই ভবনে অনেকে কোরবাণী দেন। জায়গা সংকুলান না হওয়ায়, দ্বিতীয় দিনে কোরবাণী দিচ্ছে এই পরিবার। পালা করে এখানে তৃতীয় দিনেও কেউ কেউ কুরবাণী দেবেন।
পুরান ঢাকার চকবাজার ও লালবাগে পরিবারগুলো আল্লার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করছেন। বকশিবাজার, নাজিমউদ্দিন রোড আমলিগোলায় একই চিত্র দেখা গেছে।
পশু কোরবানির জন্য সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে আগ্রহ কম নগরবাসীর।
নির্ধারিত স্থানে কোরবানির সুবিধাদি নিশ্চিত করলে বাড়েবে সবার আগ্রহ।

কোন মন্তব্য নেই