আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মোদি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মোদি





সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু, কাশ্মীরকে দুটি ইউনিয়ন টেরিটোরিতে ভাগ করা নিয়ে আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে তিনি সরকারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারেন। উল্লেখ্য, এরই মধ্যে ওই ধারা বাতিল করা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করেছে পাকিস্তান। দ্বিপাক্ষিক সকল বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। ওদিকে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। কাশ্মীরের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে।


কিন্তু সেখানকার খবর বাইরের দুনিয়া জানতে পারছে না পরিষ্কারভাবে। কারণ, সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নরেন্দ্র মোদি কি বলেন তা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে বোদ্ধা মহলে।


কোন মন্তব্য নেই