কাশ্মীর ইস্যুতে সৌদি যুবরাজকে ফোন ইমরানের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাশ্মীর ইস্যুতে সৌদি যুবরাজকে ফোন ইমরানের





পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যু নিয়ে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেছেন। গত সোমবার ভারতের বিজেপি সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে এবং রাজ্যটিকে দুই ভাগে বিভক্ত করে ভারতের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছে।



সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে তারা কাশ্মীর পরিস্থিতি এবং এ ঘটনায় কী ধরনের প্রচেষ্টা চলছে তা নিয়ে আলোচনা করেন। এসময় কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতিও যুবরাজকে জানান ইমরান খান।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও অন্য শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। ভারতের সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেন। মালয়েশিয়া ও তুরস্কের দুই নেতাই পাকিস্তানের প্রতি সমর্থন দেয়ার আশ্বাস দেন। এরদোগান আলোচনায় বসার জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ছেন।


কোন মন্তব্য নেই