ব্যাংককে ৬ বোমার বিস্ফোরণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যাংককে ৬ বোমার বিস্ফোরণ



থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের তিন জায়গায় শুক্রবার ছয়টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন সময় এই ঘটনা ঘটলো যখন দেশটিতে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার আগে আগে ব্যাংককের কেন্দ্রস্থলের কাছে সুয়ান লুয়াংয়ে দুটি বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর শহরের উত্তরাংশে একটি সরকারি ভবনের কাছে তৃতীয় বিস্ফোরণটি হয়। ব্যাংককের সর্বোচ্চ ভবন ৭৭ তলা কিং পাওয়ার মহানাখনের কাছে বোমা বিস্ফোরণের তৃতীয় ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, সুয়ান লুয়াং জেলায় দুটি বিস্ফোরণে হাত বোমা ব্যবহার করা হয়েছে। এখানে তিন নারী পরিচ্ছনতা কর্মী আহত হয়েছে।

এরওয়ান মেডিকেল সেন্টার জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় চার জন আহত হয়েছে। তবে তাদের কারো অবস্থাই ‘গুরুতর নয়।’


পুলিশের কর্নেল কামতরন উচারোয়েন জানিয়েছেন, সব মিলিয়ে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটেছে। একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচাঁ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এর তদন্ত করা হবে।


কোন মন্তব্য নেই